হাজারও কষ্টের ভীড়ে
সময়ের অাবর্তনে ফিরে আসে রাত,
আমি হয়ে যাই আবার সেই অজ্ঞাত সে পথের যাত্রী।
নিরন্তর এ ছুটে চলায় আমি শুধু দেখতে পাই দিকশূন্য মরুভূমি।
নিকাষ কালো আঁধার।
আমার ক্লান্ত দু'চোখ জুড়ে, শুধু ভেসে আসে তোমারই প্রতিচ্ছবি,
আর আমি তখন নিরবে ডুকরে ডুকরে কাঁদি।
অঝরে প্লাবিত হয় তোমার ইচ্ছের শূন্য দীঘি,
তুমি ভাসাও ঘুমন্ত দেবীর শয্যা তরী,
তুমি ঘুমাও তৃপ্তির ঢেকুর তুলে।
আমি থেকে যাই নির্ঘুম হয়ে, অসীম এক ধিকিধিকি জ্বলায় পুড়ে যায় ভিতর আমার।
ছটফটানো যন্ত্রণা আর বালিশ চাঁপা কান্নার বানে অবসান হয় রাত।
ভোর এসে ডেকে যায় জানালায়,
আমি বিবর্ণ চোখে তখন দেখি সবই বাস্তবতার আয়নায়।।
No comments:
Post a Comment