এসো এক বিকেলে,
কৃষ্ণচূড়ার পাপড়ি ঝরা পথে,
শ্রাবন বেলার সিক্ত মেঘে,
নিভু নিভু গোধূলীর অন্তপ্রহরে,
অধরা মায়াবিথীর স্বপ্নিল উপন্যাসে,...
আমি আছি, একমুঠো স্বপ্ন হাতে অপেক্ষায় তোমার,
তুমি এসো, তুমি এসো,
এক বিকেলে।
আমি বৃষ্টি ঝরাবো,
ঠান্ডা হাওায়ায়
মাতাবো তোমার চুল,
পাখির ডানায় ওড়াবো তোমায়,
তোমার আচোঁলে দেব বলে,
ভালোবাসার এক মায়া ছোয়া পৃথিবী রেখেছি এ মনে।
তুমি এসো, তুমি এসো,
এক বিকেলে।
আমি আছি একমুঠো ভালবাসা হাতে ,
চৈএে তোমার ছায়াসঙ্গি হবার পূর্ণ বাসনা নিয়ে,
চাঁদের পূর্ণীমায়,
আধোআলো মায়ায়, ক্লান্তিহীন অবগাহনে,
তোমারি অপেক্ষায়,
তুমি এসো, তুমি এসো,
এক বিকেলে।
No comments:
Post a Comment