আজ আর নেই চেনা জানা কেউ

আজ আর নেই চেনা জানা কেউ

অনেক দিন হলো আকাশে চাঁদ দেখা হয় নি,
দেখি নি অনেক দিন নক্ষত্রের মিলন মেলায় স্বপ্ন দৌড়ের ঘোড়া,
অনেক দিন হলো আমি কল্পনায় আঁকি না তোমায়,
নামকরণ করি না তোমার,
তুমিও আস না মনের আঙিনায়, আস না রুপালী জোৎস্নানায় স্নানে,
এই তো দিন বদলের পালা,
সময়ে বিচলিত জীবন কাব্যের শেষ পৃষ্ঠায় আজ তুমি,
ভূগোলের শেষ প্রান্তে বসে,
আর আমি অপার স্মৃতিঘেরা সেই চির চেনা বাঁকটিতে,
বহু দিনের পর, অনেকটা বাধ্য হয়েই এসেছি,
মনের শত্রুতায় পারাজিত আজ সত্ত্বা,
ক্ষণিকের বাস্তবতা।
তাই আমার এ ছুটে আসা,
সবটা কেমন বদলে গেছে,
ঠিক যেন তোমার মতো।
আমার পরিচিত সবই আজ অপরিচিত হয়ে ক্রমেই দূরে সরে যাচ্ছে, আপন নেই যেন কেউ,
ফিরেও তাকায় না এরা, কেউ শুনে না আমার অার্তনাদ, আমার বলা, না বলা।
ঝোপের জোনাকি গুলো ছেড়ে গেছে তাদের আবাস,
নিস্তব্ধ নিরবতা পালন করছে আজ ঝিঁঝিঁপোকারা, ঠিক নেই চাঁদের যাওয়া আসা,
থমকে আছে হাওয়া,
সবার সার্থের কাছে যেন আজ হারিয়ে গেছি আমি,
উবে গেছে আমার যত মায়া।

অক্ষ

- অপেক্ষায় রেখো না -

- অপেক্ষায় রেখো না -

আমাকে আর অপেক্ষায় রেখো না ,
স্বপ্ন ভরা দু'চোখ জুড়ে অবাক করা কৌতূহল আমার,
যে স্পর্শ আমাকে পাল্টে দেয় অবিরত,
সে স্পর্শ আজ দমকা হাওয়া হয়ে তোমায় ছুঁয়ে দিতে মরিয়া ।
মনের অতলে জমে অাছে সীমাহীন মেঘ,
ঝুম বৃষ্টির ঝর্নার স্নানে মাতাল কদম কলিরা, এবার তো কিছু বলো ।
মুগ্ধ নয়নে আড়ি পেতেছে প্রেম ,
তোমার খোঁপায় শোভা বারিয়ে দিতে এসেছে বকুল আর রক্তজবা ,
শিউলি রঙা সাঁজে তুমি অপরূপ শতরূপ অনন্যা । আর নিঃশ্চুপ থেকো না ।
সঞ্চয় করা অনুভূতিরা সারথি বেঁয়ে এসেছে পাহাড় পর্বত থেকে,
অনাহারী অনুভূতিদের অাবদার আর ফিরিয়ে দিও না ।
আমায় আর অপেক্ষায় রেখো না।।
অক্ষ

HINDI PROPOSE SHAYARI SMS

HINDI PROPOSE  SHAYARI   Dil ye mera Tumse Pyar karna chahta hai, Apni Mohabbat ka izhaar karna chahta hai, Dekha hai jab se Tumhe aey me...