★অকাল বৈধব্য★
এখন আর তোমাকে চাইনা,
বলো কি হবে আর তোমায় চেয়ে?
এখন শুধুই বুকের মাঝে শূণ্যতা হাহাকার আর দুচোখে অশ্রু আমার,
তোমাকে দেবার আর কিছু নেই,
এখন শুধুই ঝরবে দু চোখে অশ্রুধারা,
আমি দিশাহীন হবো শুধুই পাগলপারা।
সত্যি যদি আমার জন্য কখনো আসতে এমন করে,
অনেক ভালোবাসায় জড়িয়ে নিতাম তোমায় আপন করে,
কিন্তু জানি সবই মরিচীকার মায়া, তোমার মনে পড়বেনা কখনো আমার ছায়া।
কখনো ধরবেনা দুটি হাত আপন করে,
কখনো দেখবেনা আমায় দুচোখ ভরে।
তাই এখন আর তোমাকে চাই না,
তোমার স্মৃতি আগলে রেখেছি বুকে বহু যতনে,
তার সাথেই আমি নিত্য বসত করি,
তার সাথেই স্বপ্ন ভাঙি আর গড়ি।
কত অনুরাগে কত কথা বলি,
তুমি তো একদমই চুপসে থাকো সারা বেলা,
আর আমিই করি তোমার সাথে হাসি কান্নার খেলা।
বলেছিলে,
তোমার কপালে লালটিপ খুব সুন্দর মানায়,
রোজ একটা লাল টিপ দিয়ো, আমি তোমায় দেখবো বলে,
দুচোখ সাজিয়ে নিয়ো গাঢ় কাজলে,
কাজল ছাড়া ওই দুটি চোখ বড়ই বিষন্ন বেমানান।
পা দুটিকে যত্নে রেখো,
আমি জোছনার রঙ দিয়ে তোমায় সাজিয়ে দেবো,
আমার মনের মতন করে,
"একটুও নিজের যত্ন করনা তুমি।"
কত কথাই না বলতে তুমি আদরে,
জড়িয়ে নিতে আমায় তোমার ভালোবাসার চাদরে।
সেই তুমি কোথায় যে হারিয়ে গেছো,
আর পাইনা তোমায় খুঁজে।
অনেক প্রতিক্ষার প্রহর পেরিয়ে গেলো,
তবু তুমি এলেনা।
তাই আর ডাকবোনা তোমায়,
কাদবোনা আর চোখ ফুলিয়ে।
ওরা আমায় বৈধব্যের সাদা শাড়ি দিয়ে গেছে,
কতদিন চুল বাধিনা,
কপালে লাল টিপও দেয়না অভিমানে,
কাজল গুলি ধুয়ে গেছে নোনা অশ্রুর জলে।
কিন্তু আজ আয়না ডেকে বলে একটুখানি সাজো নিজের মনের মতন করে,
ওই দুষ্ট মনটারও যে বড্ড সাধ জাগে একটুখানি আপন আদরে জড়াতে।
আর এ মন চায়না যে অনাদরের ধবল বসনে জড়াতে।
তাই এখন আর আমি তোমাকে চায়না,
"হে আমার অকাল বৈধব্য"।
ফারহানা হৃদয়িনী
চোখে আমার তোমার নেশা, শ্বাসে আমার তোমার নেশা, সারা দেহে তোমার নেশা রগে রগে তোমার নেশা, শরীরে আমার তুমি বহ, তোমায় পান করে নেশা নিয়ে সুখ করি । জ্ঞান হারাই, হই মাতাল !
Subscribe to:
Post Comments (Atom)
HINDI PROPOSE SHAYARI SMS
HINDI PROPOSE SHAYARI Dil ye mera Tumse Pyar karna chahta hai, Apni Mohabbat ka izhaar karna chahta hai, Dekha hai jab se Tumhe aey me...
-
পরকিয়া প্রেম - প্রহেলিকা প্রহেলিকা, প্রহেলি, প্রাণ পাখি, জান, জানু পাখি, কলিজা, জানু, জানু, কই , কই , তুমি কই , কই জানু পাখি, জানু আমার ,...
-
Lovesick_Psycho -অক্ষ --------------- --------------- -------------- মেয়েটার নগ্ন দেহটা পড়ে আছে । স্তন দুটো থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে । ওষ্...
-
তুমি আসবে বলে অজস্র বুনোফুল দিয়ে সাজিয়ে রেখেছি মনের ক্ষুদ্র বাগান, তুমি আসবে বলে। তুমি আসবে জেনে, কতই না প্রজাপতি উড়ে আজ এ নির্জনে। ভ্...
No comments:
Post a Comment