বউ

   'বউ'

বউটা আমার দুষ্ট হবে
লক্ষ্মী হবে ভীষণ
আধো স্বরে বলবে কথা
ছোট্ট খুকির মতন।

আলতা পায়ে-নুপুর দিয়ে
করবে কতো ঢঙ
ঠোঁট রাঙিয়ে-চুনর মেখে
সাজবে যেন সঙ।

নেচেগেয়ে ঘর মাতাবে
হলদে পরী যেন
বউটা এখন কোথায় আছে
কেউ জানে না কেন?

টুনটুনিয়ে ঘরে-বাইরে
করবে কতো কাজ
চোখেতে চোখ পড়লে আমার
একটু পাবে লাজ।

একটু হাসি, একটু মুড়ি
চলবে লুকোচুরি
প্রেম যমুনার ঢেউয়ে কেমন
মাতবে হৃদয়পুরি।

শাড়ি-চুড়ি-গয়না পাতি-
করবে কতো ফ্যাশন
সব মিলিয়ে বউটা আমার
লক্ষ্মী হবে ভীষণ।

No comments:

Post a Comment

HINDI PROPOSE SHAYARI SMS

HINDI PROPOSE  SHAYARI   Dil ye mera Tumse Pyar karna chahta hai, Apni Mohabbat ka izhaar karna chahta hai, Dekha hai jab se Tumhe aey me...