ইচ্ছে করে

ইচ্ছে করে

অধরা,
আমার যে খুব ইচ্ছে করে,
ইচ্ছে করে সবটা ফেলে আমি আবার চার অক্ষরের ভেলা বানিয়ে নেমে যাই স্নানে।
ইচ্ছে করে ভুলে যাই অতীতর ঘুনে ধরা মনের অার্তনাদ, ভুলে যাই সব ব্যবধান।
তুমি আমি ইচ্ছে করে ভীষণ অজস্র শিউলির মালা গেঁথে দু'হাত প্রসারিত করে আমি তাকিয়ে থাকি চঞ্চল চোখে,
তুমি এক পা দু পা করে এগিয়ে বলবে আমার ঝর্নাধারা চাই,
ইচ্ছে করে খুব, আমি হয়ে যাই ঝর্নাধারা,
তুমি হাসো চুপটি করে প্রিয় অজানা।
ইচ্ছে করে আবার ঘুরঘুর করি তোমার অাঙিনায়,
তুমি অানমনে ডেকে যাও আমায়।
ইচ্ছে করে আমি অশান্ত আউলা বাতাস, তোমার এলোমেলো চুলের কারিগর,
আমি মুগ্ধ হয়ে দেখবো তোমার অবাধ্য চুলের শাসন।

ইচ্ছে করে নতুন স্বপ্নের বীজ বুনে, গড়ি পৃথিবী নতুন করে, হারিয়ে যাই প্রজাপতির ডানা ধরে নীলকন্ঠ ভূবনে।
অজানা তোমারও কি ইচ্ছে করে??

ইচ্ছে করে যাই পালিয়ে

ইচ্ছে করে যাই পালিয়ে

ইচ্ছে করে পালিয়ে যাই, দূর সদূরে-
ভূগোলের প্রথাগত সীমানা ছাড়িয়ে,
যেখানে নেই নগরের ব্যস্ততা , নেই বাস্তবিক ক্ষুধা,
থাকবে শুধু একাকিত্ব, কেবল নিজেরই সাথে।
সেখানেই হোক আমার একমাত্র অবস্থান, আমার বিচরণ।
আমি ভুলে যেতে চাই ধরাধাম শত যাতনা,
ছিন্নহীন মানুষদের মর্মহীন কথা, প্রতিদ্বন্দ্বিতা।
ভুলে যেতে চাই জীবনের সব সরল সমীকরণ ,ইচ্ছে , পাওয়া ।

HINDI PROPOSE SHAYARI SMS

HINDI PROPOSE  SHAYARI   Dil ye mera Tumse Pyar karna chahta hai, Apni Mohabbat ka izhaar karna chahta hai, Dekha hai jab se Tumhe aey me...